প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই। নির্বাচন কমিশন চাইলে সেটি পিছিয়ে দিতে পারে এটি ভুল ধারণা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আইন-বিধিবিধান সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

সিইসি বলেন, অনেকেই বলেন, ইসি চাইলে নির্বাচন আরও তিন মাস পিছিয়ে দিতে পারতো। তারা মনে করেন ইসি অনেক ক্ষমতাবান। কিন্তু এগুলো সত্য না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।

এ সময় বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি বলে মন্তব্য করেন প্রধান কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া ভোটারদের ভোট প্রদানে বাধা দিলে সংকট তৈরি হবে এ কথা জানিয়ে সব ধরনের বাধা ও দূর করে সুষ্ঠু ভোট আয়োজনের নির্দেশও দেন তিনি।