ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ভারত সফরে গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন পিটার হাস।

এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত। তখনও তার শ্রীলঙ্কা সফর নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল।