জয়পুরহাটে সম্প্রতি ট্রেনে আগুনের পৃথক দুই ঘটনায় ৩ মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে জেলার নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মো. তাইজুল ইসলাম ও অপুকে গ্রেফতার করা হয়। আর গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে জয়পুরহাট রেলস্টেশনে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে আগুনের ঘটনায় মমিনকে গ্রেফতার করা হয়েছে।