আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনা নিয়ে আমি যেই বক্তব্য দিয়েছি সেটি আমার নিজস্ব বক্তব্য। এ ছাড়া আমি কোনো ভুল কথা বলিনি। আমার বক্তব্য একদম ঠিক।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা তাদের নির্বাচনে আনতে চাই। কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমার বক্তব্যের মূল কথা ছিল, বিএনপিকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা আমরা করেছি। কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি। আমি সেদিন এটিও বলেছি যে, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।

ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী এই সরকারকে রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার আওয়ামী লীগ সেটা করতে চেয়েছে। কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করেনি। তারা আন্দোলনে গেছে।