আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। একইসাথে প্রতিদ্বন্দ্বিতামূলকও হবে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে দাবি করেন তিনি।