আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‍্যালির জন্য অনুমতি চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর বিকেল ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‍্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।

‘বিজয় দিবসের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। উক্ত অনুষ্ঠানের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের অনুরোধ করছি।’