ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে খবরটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানার এক মিনিটের মধ্যে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে ৬.৯ এবং ১১টা ৫৪ মিনিটে ৭ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। তবে এখন পর্যন্ত ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি। সেই সাথে কোন ধরণের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।