বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেয়া স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানায়। তবে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।