সংবিধানের কাঠামোয় থেকে শর্তহীনভাবে কোনো রাজনৈতিক দল সংলাপে এলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তারা সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, সংবিধানের আলোকে পরিবেশ অনুকূলে থাকলে সংলাপ হবে।
সংলাপের উদ্যোগ নেয়ার প্রশ্নে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানানো হবে। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।