বেলজিয়াম সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যান বঙ্গবন্ধুকন্যা। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।