‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশগ্রহণ শেষে বেলজিয়াম থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে ব্রাসেলস স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান।

এর আগে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।