সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।