ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (অক্টোবর ২৪) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০৭ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

২৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানটি ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।