কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার (অক্টোবর ২৪) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো এক বার্তায় রেলমন্ত্রী শোক জানান। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।
শোক বার্তায় অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।