আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে জামায়াত।

সোমবার (২৩ অক্টোবর) ডিএমপির বরাবরে চিঠি দিয়েছে দলটির দফতর সম্পাদক আ ফ ম আবদুস সাত্তার।

ডিএমপিকে দেয়া জামায়াতের চিঠিতে বলা হয়, জামায়াতের উদ্যোগে কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর দুপুর ২টায় শাপলা চত্বরে শান্তিপূর্ণ এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। এই সমাবেশ বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়েছে জামায়াত।