ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো বাছাইয়ে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের অপর গোলটি করেছেন রামোস। স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া।
ম্যাচের ১৮তম মিনিটে গনসালো রামোসের দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। ৬৯তম মিনিটে ডেভিড হ্যাঙ্কোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় স্লোভাকিয়া।
তবে তিন মিনিট পরেই রোনালদো আবার গোল করলে জয়ের পথে এগোয় পর্তুগাল।
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ তারকার এটি ১২৫তম গোল। যদিও ৮০ মিনিটে স্লোভাকিয়ার ব্যবধান কমিয়েছেন স্টানিসলাভ লাবোতকা।
‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচের সবকটি জিতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।