দিনভর শত ব্যস্ততার মধ্যে সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই সময় পেলে তিনি হয়ে ওঠেন বাঙালি নারী, বাংলার গৃহবধূ। ঠিক এমনি চিত্র আবারও ফুটে উঠলো। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার তিনি নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন ও তাদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন। প্রধানমন্ত্রীর হাতের রান্না খেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবারের আয়োজন করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ-পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।
এ সময় উপস্থিত ছিলেন- শেখ পরিবারের সদস্য, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।