জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক শীলাব্রত বড়ুয়া (৮২) মারা গেছেন। শুক্রবার (৬ অক্টোবর) ভোরে ঢাকায় নিজ বাসায় মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

তারা জানান, ক্লাবের স্থায়ী সদস্য শীলব্রত বড়ুয়া সকালে মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। দুপুর ২টায় মরদেহ ক্লাব প্রাঙ্গণে আনা হবে।

এদিকে শীলাব্রত বড়ুয়ার মৃত্যুর খবর জানিয়ে দুপুর ১২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।