ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উপহার দেয়া তলোয়ার সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঢাকাস্থ ময়মনসিংহ জেলা সমিতির অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তলোয়ার উপহার দেন ডিবিপ্রধান।

পরেরদিন সেই তলোয়ার সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানানো হয়। মাঝে কয়েকদিন সরকারি ছুটি থাকায় বুধবার এই তলোয়ার জাদুঘরে স্থানান্তর করেন তিনি।