জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নের ভিত গড়ে গেছেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। সেগুলোই বাস্তবায়নের কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সম্প্রীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং জাতিসংঘ অধিবেশনে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বর্তমান প্রধানমন্ত্রীকে এক লড়াকু মানুষ অভিহিত করে প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ২১ বার মৃত্যুর মুখে পড়তে হয়েছে। তারপরও তিনি এখনও উন্নয়নের যুদ্ধ করেই যাচ্ছেন। আর বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়। রাজাকারদের মৃত্যু নেই, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা থেকেই যাচ্ছে।
কিন্তু সাম্প্রদায়িক উসকানি কেউ সহ্য করবে না, এখন বাংলাদেশে কেউ সংখ্যালঘু না, সবাই সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশ সম্প্রীতির বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন শ ম রেজাউল করিম।