আওয়ামী যুব মহিলা লীগ এর নেত্রীবৃন্দের সাথে জয়া জাহান চৌধুরী (ডান দিক থেকে দ্বিতীয়)

প্রিয়আলোঃ  লায়ন জয়া জাহান চৌধুরী । একজন সফল এবং ত্যাগী নারীর উৎকৃষ্ট উদাহরন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যার একমাত্র আদর্শ, তাঁকে রুখবে কে? শত বাধা, শত বিরোধিতা স্বত্ত্বেও জয় হয়েছে জয়ার। তিনি পর্যটন নগরী কক্সবাজারের প্রতিভাবান নারী সংগঠক । একাধারে তিনি একজন সমাজকর্মী, গীতিকার ও লেখিকা এবং তারুণ্য নির্ভর সুযোগ্য সংগ্রামী নারী নেত্রী।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অপু উকিল এবং অন্যান্য সদস্যদের সাথে জয়া জাহান

এতে যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং যুব মহিলা লীগের  ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন জয়া জাহান চৌধূরী ।
অনুমোদিত নব কমিটির  জয়া জাহান চৌধূরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান- ঢাকায় যখন প্রথম পড়তে আসি, তখন থেকে যুব মহিলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক অপু দিদির হাত ধরেই আমার রাজনীতির হাতে খড়ি । দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের নানা কর্মসূচীতে অপু দিদির ডাকে মাঠে সক্রিয় থেকে নিঃস্বার্থ কাজের স্বীকৃতি স্বরুপ হয়তো আমার এ সাফল্য ।


তিনি এ সময় আরও বলেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আন্দোলনের সফল রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব মহিলা লীগের একজন সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি গর্বিত।
দীর্ঘদিন রাজনীতির মাঠে নানা আন্দোলন সংগ্রাম ও যুব মহিলা লীগের রাজনৈতিক কর্মসুচিতে অংশগ্রহন করে কেন্দ্রীয় আপুদের আস্থা অর্জন করেছি । এরই সূত্র ধরে আজ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগে পদায়িত হয়েছি বলেও জানান তিনি।
তিনি বলেন, নারীর উন্নয়নের মাধ্যমেই কেবল গড়ে উঠতে পারে একটি সভ্য উন্নত ও সমৃদ্ধিশালী দেশ। নারী ও পুরুষ একে অন্যের সহযোগী। তাই নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।


নারীকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। নারীকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যোগ্য স্থানে পৌঁছাতে হবে। বর্তমানে নারী, মেধার বিচারে পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়। তারা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সমাজ সেবামূলক কর্মকান্ডে জড়িত।
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আখতার এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের প্রতি।
এছাড়াও তিনি বলেন; ” যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি’র মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি চিরকৃতজ্ঞ” ।