নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময় হয়েছে। মঙ্গলবার দুপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় মোশাররফ হোসেন (৩৯) ও মো. মনির (৩৫) নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার সিনিয়র সহাকারী পরিচালক মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে একটি মাইক্রোবাস দেখে র‌্যাবের সন্দেহ হয়। বাসটি থামতে সংকেত দেওয়া হলে ভেতর থেকে গুলি ছোঁড়া হয় র‌্যাবকে লক্ষ্য করে। র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় ওই দুজন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।’