ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ কম্পন অনুভূত হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস অবশ্য জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ মাত্রার। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার কিছু পরে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।