জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে তিনি সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সের্গেই লাভরভ জাদুঘর পরিদর্শন করেন। এছাড়া পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। একই দিনে সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।
বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত ছিলেন।