ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া।
নিয়মিত দলনেতা প্যাট কামিন্সকে অধিনায়ক করে বুধবার (৬ সেপ্টেম্বর) প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে আগস্টে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল অজিরা। সেটি কাটছাট করে ১৫-তে নামিয়ে আনা হয়। বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান এলিস এবং তরুণ স্পিনার তানভীর সাংহা। দলে সুযোগ হয়নি মার্নাস লাবুসচেনেরও।
দলকে নেতৃত্ব দিবেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। বোলিং আক্রমণে তাকে সঙ্গ দিবেন অভিজ্ঞ জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। আছেন শন অ্যাবটও। স্পিনার হিসেবে দলে আছেন অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পা।
উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।