আধুনিক কৃষি গবেষণার পথিকৃৎ, কাজী পেয়ারার জনক স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী, কাজী পেয়ারার জনক, ন্যাশনাল ইমিরেটাস সায়েন্টিস্ট ও বিশিষ্ট কৃষি সংগঠক ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ড. কাজী এম বদরুদ্দোজা আজীবন এ দেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করে গেছেন।
তার সৃষ্টি ও কর্মের জন্য জাতি তাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান রাষ্ট্রপ্রধান।
এ সময় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে গতকাল বুধবার (৩০ আগস্ট) আনুমানিক বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী এম বদরুদ্দোজা।