এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চোটের কারণে প্রধান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে নেই। এছাড়া, ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন আরও ৪ লঙ্কান তারকা।
৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দাসুন শানাকার দল। খেলাটি হবে ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। দলের গুরুত্বপূর্ণ ৪ তারকাকে ছাড়াই খেলতে হবে হাইব্রিড মডেলের টুর্নামেন্টটির সহ-আয়োজক দেশটিকে।
শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।