আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীন ও ভারত একসাথে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে, জান্তারাও অত্যাচার করা থেকে পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণহত্যা অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে ‘গণহত্যা ও বিচার: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে। সন্ত্রাসীর আঁতুড়ঘর হয়ে গেছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ না থাকায় দ্রুত সমাধান হচ্ছে না।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।