লিগ ম্যাচে ইত্তিহাদের জার্সিতে প্রথম গোল করেছেন করিম বেনজেমা। দলকে প্রথমে লিড এনে দেন তিনি। শেষ গোলে সহায়তাও দিয়েছেন। তার দল আল রিয়াদের বিপক্ষে জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরে নামেন ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলা ৩৬ বছর বয়সী বেনজেমা।
ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন তিনি। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের বক্সের মুখে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। একবার বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে জালে পাঠিয়ে দেন বল।
ইত্তিহাদ ম্যাচের ২৫তম মিনিটে দ্বিতীয় গোল করে। ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়। শেষ মিনিটে জালে বল পাঠিয়ে আব্দেররাজ্জাক দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।
এরপর ম্যাচের শেষ সময় অর্থাৎ ৯৩তম মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন সালেম আল আমরি। তার গোলে বড় জয়ে তিন ম্যাচের তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ইত্তিহাদ।