জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদারকে অর্থ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থ সচিব ছিলেন। গত ২৮ জুন ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। তার সরকারি চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় তিনি ঐচ্ছিক অবসর গ্রহণ করেছেন।

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হয়েছেন মো. নুরুল আলম। তিনি মো. খায়েরুজ্জামান মজুমদারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগামী ২৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।