ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।