আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশ পাকিস্তান বা আফগানিস্তান হবে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ভারতীয় পত্রিকার প্রতিবেদন সত্য। সরকার ক্ষমতায় না থাকলে দেশ সংকটে পড়বে। সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীর উত্থান হবে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নির্দেশনায় ও খালেদা জিয়ার অনুমোদনে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। গ্রেনেড হামলার বিচার উচ্চ আদালতে বিশ্লেষণ চলছে। রায় বহাল থাকলে দণ্ড কার্যকর হবে।