সেপ্টেম্বরে ফুটবলে ব্যস্ত সময় পার করবে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তির দেশ ব্রাজিল। জাতীয় দলের পাশাপাশি প্রীতি ম্যাচে মাঠে নামবে দেশটির অনূর্ধ্ব-২৩ দলও। আগামী ৭ এবং ১১ সেপ্টেম্বর মরক্কোর যুবাদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা।

বর্তমানে মরক্কোর অনূর্ধ্ব-২৩ দলটি আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন। একই সঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিকেও নিজেদের জায়গা চূড়ান্ত করেছে তারা।

তাদের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে ৭ ফরোয়ার্ডকে নিয়ে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল :

গোলরক্ষক: গ্যাব্রিয়েল গ্র্যান্ডো, ম্যাথিউস কুনহা, মাইকেল।

রক্ষণভাগ: ভিটাও, লুকাস হেল্টার, রবার্ট রেনান, মারাতো, আর্থার, ভিনিসিয়াস টোবিয়াস, আবনার, ওয়েলিংটন।

মধ্যমাঠ: জোয়াও গোমেস, মার্লন গোমেজ, মরিশাস, আন্দ্রে, দানিলো।

আক্রমণভাগ: লাজারো, মার্কো লিওনার্দো, ভিটর রুকু, জোয়াও পেড্রো, ইগর প্যাশন, পাউলিনহো, বিটেলো।