লা লিগায় ড্র দিয়ে আসর শুরুর পর দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটের দুই গোলে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা।

অলিম্পিক স্টেডিয়ামে রবিবার (২০ আগষ্ট) রাতে ২-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। ম‍্যাচের শেষ দিকে পেদ্রি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব‍্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস।

ন্যু ক্যাম্প সংস্কারের কাজে থাকায় অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। মনে হচ্ছিল, আরেকটি ড্র অপেক্ষা করছে তাদের ভাগ্যে।

তবে পেদ্রি ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। সাবেক ম্যানসিটি অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের দুর্দান্ত পাস রিসিভ করে বল সহজেই জালে জড়ান তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লেওয়ানডোস্কির ফ্লিক থেকে ব্যবধান ২-০ করেন তরেস।
কাদিজের প্রতিরোধ ভেঙে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বার্সেলোনা।