ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (২১ আগষ্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রবিবার উত্তরাখণ্ডের গঙ্গনানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে ফিরছিল। পথে গঙ্গনানি এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়। এতে ৭ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।