কিছুতেই যেন শেষ হচ্ছে না আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন পরীমনি। অপরদিকে, মাথা ফেটেছে শরিফুল রাজের। তবে কীভাবে তিনি আহত হলেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৬ আগস্ট) রাতে নিজেদের মধ্যকার মনোমালিন্য ভুলে একত্রিত হন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা জুটি রাজ-পরী। কিন্তু, শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর জানা গেলো যে তারা আর একসঙ্গে থাকছেন না।
এরইমধ্যে, একই রাতে মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা রাজের একটি ছবি এসেছে গণমাধ্যমের হাতে। সূত্র বলছে, মাথা ফেটে গেছে রাজের। কিন্তু কীভাবে ঘটলো এ দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।
এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে পরীর কাছে জানতে চাইলে পরীমণি বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’
এ দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।