বাংলাদেশের আইনের শাসনের প্রতি সম্মান দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গুলশানে সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘সিরিজ বোমা হামলাকারী বিএনপি-জামাত স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু’ শীর্ষক এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।
২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনার ১৮তম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আদালতের প্রতিও অনুরোধ জানান তিনি। বলেন, আন্দোলনের নামে বিএনপি’র জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না সরকার। বিদেশি দূতাবাসগুলোতেও বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে।
বিএনপি-জামায়াত সরকারে থাকাকালীন অপারেশন ক্লিনহার্টের নামে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা ফিরিয়ে দিতে সংসদে কথা বলার আহ্বানও জানান তিনি।