লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বুধবার (১৬ আগস্ট) ভোরে যুক্তরাষ্ট্রের সোবারু পার্কে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচেও মায়ামির জয়ের নায়ক মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিতে থাকে ইন্টার মায়ামি। প্রথমার্ধ্বেই তারা আদায় করে নেয় তিন গোল। খেলার তৃতীয় মিনিটে জোসেফ মার্টিনেজের ফিনিশিংয়ে ডেডলক ভাঙে মায়ামি।

এরপর ২০তম মিনিটের মাথায় ডি-বক্সের বেশ বাইরে থেকে নেয়া শটে স্কোর লাইন দ্বিগুণ করেন মেসি।

প্রথমার্ধ্বের যোগ করা সময়ে জর্ডি আলবার গোলে ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় মায়মি। ৭৩তম মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে এক গোল শোধ করেন আলেজান্দ্রো।

তবে খেলার শেষদিকে ডেভিড রুইজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য কনকাকাফ কাপে খেলা নিশ্চিত হলো মায়ামির। শনিবার (১৯ আগস্ট) প্রথম শিরোপার মিশনে লিগস কাপের ফাইনালে মাঠে নামবে মেসিরা।