সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। এর আগে বিল গেটসের বিয়ে বিচ্ছেদও নতুন করে আলোচনায় চলে এসেছে। কারণ বিল গেটসের মতো ধনাঢ্য ব্যক্তিকেও ছেড়ে গেছেন মিলেন্ডা গেটস। তারপর থেকে ফেসবুকে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে— নারী কিসে আটকায়?

সাম্প্রতিক এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান।

নারীরা কীসে আটকায়—এই প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়। আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে।’

নারীরা জায়েদ খানকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না, করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করেন বলেও জানান এই নায়ক।

জায়েদ খান বলেন, ‘একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করেছিল। কিন্তু এরপরই তার স্ত্রী আমাকে মেসেজ দিয়ে বলেছে, আপনি আমার হাজবেন্ডের কথায় কিছু মনে করবেন না। উনি আপনাকে নিয়ে জেলাস করেছে।’

তিনি আরো বলেন, ‘এবার আমেরিকায় আমার বন্ধুরা বলেছে, তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না। আমি সত্যিই সরল মানুষ তাই ফেসবুক মেসেজের কথা সবার সঙ্গে বলে ফেলি।’