মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস এবং অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

রোববার (১৩ আগস্ট) এই মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর শুরু হবে। শনিবার (১২ আগস্ট) তারা ঢাকায় পৌঁছান।

এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন কংগ্রেসম্যানরা। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

এছাড়াও কংগ্রেস প্রতিনিধিদল আগামী সোমবার (১৪ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করবেন। তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন দুই কংগ্রেসম্যান।