প্রায় ২০০ বছর পুরোনো একটি মসজিদের ছাদ ভেঙে পড়ে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের কাদুনা প্রদেশের জারিয়া শহরে শুক্রবার (১১ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় কয়েকশ মুসল্লি শহরটির কেন্দ্রীয় ওই মসজিদে নামাজ আদায়ে সমবেত হয়েছিলেন বলে জানিয়েছেন জারিয়া আমিরাত কাউন্সিলের মুখপাত্র আব্দুল্লাহি কাওয়ারবি।

তিনি জানান, প্রাথমিক অবস্থায় চারজনের মরদেহ পাওয়া যায়। এরপর ধসে পড়া মসজিদে উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আহত হওয়া আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছর পূর্ব আফ্রিকার দেশ নাইজারে একের অধিক ভবন ধসের ঘটনা ঘটে। আর এবার ঘটল মসজিদ ধসের ঘটনা।

সূত্র: আল জাজিরা