রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে রেকর্ডভাঙা বর্ষণে গত দু সপ্তাহে নিহত হয়েছেন ৭৮ জন, এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন।

শুক্রবার দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।কারণ আগামী কয়েক দিনের মধ্যে একটি ঘুর্ণিঝড় এগিয়ে আসার আভাস পেয়েছে আবহাওয়া দপ্তর। ফলে সামনের কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে রাজধানী বেইজিং ও তার সংলগ্ন হেবেই প্রদেশ ও আশপাশের এলাকাগুলোতে।

গত দু সপ্তাহের প্রবল বর্ষণে রাজধানী বেইজিংয়ে সবচেয়ে বেশি মোট ৩৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে চীনের সরকারি সংবাদামাধ্যম সিনহুয়া।