নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শিগগিরই তাদের সনদ দেওয়া হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।
নতুন নিবন্ধন পাওয়া বিএনএম’র প্রতীক- নোঙর এবং বিএসপি’র প্রতীক- একতারা।
এদিকে, বিএনএম ও বিএসপির বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে নিবন্ধন না দেওয়ার জন্য। সে আবেদনগুলো সম্প্রতি শুনানিতে না টেকায় শেষমেশ নিবন্ধ পেল দল দুটি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪টি।