নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার মতো বিলাসিতা সরকার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমাজের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।
দুর্নীতি রোধে নিষেধাজ্ঞা আসছে- এমন কোনো তথ্য সরকারের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খুশি হব।
দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তাব্যক্তিদের সফর প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, তাদের কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না বাংলাদেশ। সম্পর্কের কারণেই তারা আসছেন।
বিদেশি কূটনীতিকদের প্রশ্ন করার ব্যাপারে সাংবাদিকদের আরেকটু সচেতন হওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।