ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে গুলশানে সিটি করপোরেশনের নগর ভবনে এই সিস্টেম উদ্বোধন করা হয়।

এ সময় মেয়র বলেন, ডিএনসিসির ছয়টি কবরস্থানকে একটি ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সব কবরের ডাটাবেজ থাকবে। কোন কবরের ওপর কাকে কবর দেওয়া হয়েছে তা ধারাবাহিকভাবে তালিকা থাকবে। যাতে একযুগ পর হলেও স্বজনরা কবর খুঁজে পান।

এ সময় সিটি করপোরেশনের বনানীসহ সব কবরস্থানে ৫০০ টাকায় দাফন করা যাবে বলে জানান মেয়র।

এছাড়া নিম্ন আয়ের মানুষ নিধারিত ফি বা দিতো পারলে ফ্রীতে দাফন করতে পারবেন বলেও জানান তিনি।