মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।
পূর্বনির্ধারিত দিন বৃহস্পতিবার সকাল থেকেই অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়।
এবারও একাদশ শ্রেণিতে ভর্তিতে তিন ধাপে আবেদন করতে হবে।
প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ৫ সেপ্টেম্বর।
দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। আর ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর।
পুরো আবেদন চলাকালে দুইদিন অনলাইন আবেদন বন্ধ থাকবে। এর মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটির জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।