বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।
আগামী শনিবার (১২ আগষ্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা।
এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের।
তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।