প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে লন্ডনের ঠিকানা সংশোধন করে রিটকারীকে নতুন আবেদন আনতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়।

এদিনও এজলাসে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর আগে, গত মঙ্গলবার (৮ আগষ্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চে শুনানি ও আদেশের জন্য এ দিন ঠিক করেন।