কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার (৪ আগষ্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা শেখ আহমেদ আল-ফাহাদ, ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী শেখা ড. শামায়েল আহমেদ খালেদ আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মেজর জেনারেল গাজী হাসান আল-শামারি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে কুয়েত ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২৪৯ জন সেনা সদস্য ওকেপি কার্যক্রমে নিয়োজিত রয়েছে যা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোন বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন।