বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার শেখ তাপস বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় শেখ তাপস শহীদ শেখ কামালের কবর জেয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।